না, তপতীকে ভালোবাসতে পারলনা অনিমেষ। অন্য কাউকে ভালবাসতে পেরেছিল কিনা সেটা আর জানা হয়নি তপতীর। তপতী ফিরে এসেছিল কলকাতা। কলকাতাতে জীবনটা অন্য রকম তো, তাই! জীবনের মানে, অন্য অনেক মানুষের জীবনের মধ্যে দিয়েই পেতে ছেয়েছিল তপতী। তাই ফিরে এসেছিল। তা বলে, ভালোবাসা সব শেষ? না। এত সবে শুরু। অপেক্ষার শুরু? কার জন্যে অপেক্ষা করছে তপতী? অনিমেষ ওকে কখনো ভালোবাসেনি, অনিমেষ সে কথা পরিষ্কার জানিয়েছে। কখনো কিছুই ছিল না। কোনোদিন হবেও না। এটাই শেষ। বন্ধুত্ব? থাকবে বোধহয়। জানা হয় নি। থেকে যাওয়ার কোনো কারণ নেই আর, ছিলনা আর। তাই তপতী কলকাতা ফিরে এসেছিল।
না, এতে অনিমেষের সেরকম দোষ নেই। সত্যি নেই। কখনো ভবিষ্যতের আশা, বিয়ের প্রতিশ্রুতি, ভালোবাসে কাছে ডাকা, সেসব কিছুই করে নি। সত্যিই কি করেনি? তাহলে তপতীর মাথার ভেতরেই এত গুলো দিন এত গুলো মুহূর্ত এভাবে গেঁথে গেল? এমনি এমনিই? কিছুই কি ছিল না? হয় তো তাই। সিলভিয়া প্লাথ বলেছেন, I think I made you up inside my head.. হ্যাঁ। তপতীর ও তাই হয়ছে। আসলে অনিমেষের ভালোবাসার অংশ টাও তপতীই বেসে ফেলেছে।
তপতীদের আসলে বারবার ফিরেই আসতে হয়। তপতীদের ভালোবাসা বড় দায়। কেউ ভয় পায়। কেউ রাগ করে। কেউ ভাবে শুধু শুতে চায়। কেউ ভাবে বোধহয় বড্ড বেশি ভালোবাসে । তাতে আরো ভয় পায়। আরো দূরে চলে যায়। অনিমেষ কেনো ভালোবাসলো না সে কথা জিজ্ঞেস করে নিজেকে আর দুঃখ দেয়নি তপতী। ওতো জেনে কোনো লাভ নেই। ভালোবাসা নেই যখন। নেই। তাতে ক্ষতি অবশ্য হয়নি তপতীর। ভালোবাসার মানে শুধু অনিমেষের জন্যেই বুঝেছিল তপতী। নিঃশর্ত, অদ্ভুত, ভয়ঙ্কর দাবিহীন ভালোবাসা। বড় বড় লেখকের প্রেমের গল্পে যেরকম পাওয়া যায় ঠিক সেরকম।
এত মাস, এত দিন, অপেক্ষা করেছিল তপতী। শুধুই এই কথা গুলো, ভালোবাসার কথা, দুঃখের কথা, জানানোর জন্যে অপেক্ষা করে গেছে। অনেক স্নেহেরপরশ, ভালোবাসার আলিঙ্গন তুচ্ছ করে অপেক্ষা করেছে শুধুই অনিমেষের জন্যে। না জানালে, না বুঝিয়ে বললে, নিজের প্রতি অন্যায় হত! খুব , গুরুতর অন্যায় হতো। চিরকাল কোনো কিছু নিজের ভেতরে চেপে রাখা অনেক কষ্টের, অনেক ক্লান্তির। আসলে সেই ধৈর্য, সেই জেদ কোনোটাই নেই তপতীর। যেটুকু জেদ, যেটুকু ক্ষমতা সেটুকু নিয়ে অন্য রকম স্বপ্ন দেখছে তপতী। বলে দিয়ে মনটা হালকা হয় গেলো। অনেক দিনের বোঝা নেমে গেলো যেনো। এবার নতুন করে , অন্য ভাবে দেখতে পারবে ও দুনিয়া টা কে! আর অনিমেষ এর জন্যে অপেক্ষা? অপেক্ষাটাই থেকে যাবে। ওটুকুই সম্বল। আসলে অনিমেষ তপতী কে কখনোই আটকায় নি, কোনো কিছু থেকেই আটকায় নি। তপতী তপতীর মত করে অনিমেষ অনিমেষের মত করেই একে অপরের সঙ্গে মিশেছিল। তাই ভালবাসতে কোনো কষ্টই করতে হয় নি তপতী কে। জীবনে প্রথমবার আসলে তপতী নিজের ভালো থাকার, খুশি থাকার প্রেমে পড়েছিল তপতী,তাই বোধোয় এত অপেক্ষা।
অনিমেষ বলেছে, ওভাবে কখনো দেখেনি। ওভাবে কখনোই ভাবেনি। শুধুই বন্ধু। সত্যি তো? কথা তো আসলে তপতী রাখতে পারেনি। ভালোবেসে ফেলার কথা তো হয় নি। স্বর্ত ছিল শুধুই শরীরের। শুধুই চুম্বনের, কথা আসলে তপতীই রাখতে পারেনি।
হ্যাঁ, কথা দিয়েছে। আবারও কথা দিয়েছে। তপতী অনিমেষ কে বলেছে, যে ও অপেক্ষা করবে। যতদিন না একেবারে সব শেষ করে ফিরতে পারছে, চিরদিনের মত অনিমেষের থেকে দূরে চলে যেতে পারছে ততদিন অপেক্ষা করবে। যদি অনেক বছর পর, আবার ও ফিরতে চায় অনিমেষ, হ্যাঁ ফিরতে পারবে! ফিরতে চাইলে পথ আছে, দরজাও খোলা রাখলো তপতী।
এ কথা যদি রাখতে না পারে, তাহলে অনিমেষ তপতি দুজনেই খুব খুশি হবে। হ্যাঁ, অনিমেষ মানুষ টা খুব ভালো। সত্যি ও অপেক্ষা চায় নি। সেটা নিজে থেকেই দিয়েছে তপতী। যেমন ভালোবাসা টাও নিজে থেকেই দিয়েছিল। আসলে নিজের মত করে, অনেক সময় ধরে মাথার ভেতর ফাটা ক্যাসেটের মত মুহূর্ত গুলো, স্পর্শ গুলো বাজিয়ে বাজিয়ে, দুর থেকে ভালোবেসেছে তপতী এবারে। এত সহজেই শেষ হয় যাবে? না।
আসলে এটা অন্যরকম। আসলে একটা মানুষের সাথে থাকলে, কাছে থাকলে ভালোবাসা, ঘনিষ্ঠ তা তৈরী হয়, তপতীর শুরুটাও সেখান থেকেই হয় ছিল। কিন্তু তারপর সে অনেকদিনের বিচ্ছেদ। কিন্তু নিজের প্রেমের এই ভয়ঙ্কর সুন্দর রূপ, দূরে গিয়েই বুঝেছিল তপতী। বাকিটা তো গল্পেই জানা হয় গেলো।
তপতী অনেকদিন পরে এভাবে ভালবাসতে পেরেছে, ছোট বেলায় যেরকম ভালোবাসতো, যখন শরীরের কোনোই টান ছিল না। স্কুল কলেজের ভালোবাসার মত। দূর থেকে, না ছুঁতে পেরেও ভালোবাসল আবার তপতী।
এটাই তো বড় পাওয়া। এবার হয় তো আবার সব ঠিক হয় যাবে। আবার সব আগের মত হয় যাবে। নতুন করেও ভালবাসতে পারবে আবার। তবে তপতী কিন্তু মাথা নত করেনি, চোখের জল পরেনি একটুও, তপতী কে দেখে সত্যিই গর্ব হয়ছিল সেদিন তপতীর। অনিমেষকে বলতে ছাড়েনি যে এসব খেলো জীবনের কোনো মানে নেই। যে মানুষ চাইনা, ঐন্দ্রিলার পিছনে পড়ে থাকার কোনো মানে নেই। অনিমেষ রা আসলে তপতীদের জন্যই।
অনিমেষ জীবনে অনেক উন্নতি করার ক্ষমতা রাখে, এভাবে বেঁচে থেকে নিজের প্রতি অন্যায় করছে অনিমেষ। মানুষ শুধু নিজের জন্যে বাঁচলে ভুল হয় অনুচিত এটা। হয় তো এইজন্যেই এত সহজেই সবই পুরনো হয় যায় অনিমেষের কাছে। আসলে মানুষের জন্যে, সমাজের জন্য ভাবা, শুধু সমাজের জন্য না, নিজের মানসিক উন্নতির জন্যেই প্রত্যেক টা মানুষের দরকার।
ঐন্দ্রিলারা অনিমেষের জন্য না। অনেক ঐন্দ্রিলারা ফিরিয়ে দিয়েছে, তো অনিমেষ কে। তাও ছুটে যায় ওদের কাছেই অনিমেষ বারবার। যার যাতে মজে মন.. কিন্তু অনিমেষ আসলে তপতীর জন্যেই। একথা পরিষ্কার জানিয়ে দিয়েছে তপতী। আজ থেকে কিছু বছর পর যদি দেখে শুনেই বিয়ে করতে হয়, তাহলে তপতী অপেক্ষা করছে, একথা যেনো মনে রাখে অনিমেষ। তপতী কলকাতা ফিরে গেছে.. এবার দিন বদলের পালা.. এখন অপেক্ষাই একমাত্র খেলা।
তপতী সান্যালের প্রেমের গল্প

Leave a Reply