তুমি আসবে

Geetanjali Rai এর লেখা “tum aoge” কবিতার অনুবাদ করলাম আজ।

আমি তারাদের জিজ্ঞেস করেছিলাম,
হলুদ গোলাপের পাপড়ি গুলো কেও,
ওরা সবাই ভেবেছিল যে ওই দমকা বাতাস সত্যি বলছে,
যে তুমি আসবে।
তারপর আমি বাকি সকলকে জিজ্ঞেস করলাম, নিমের গাছ,
সেই গাছের পাতার ফাঁকে আলো ছায়ার খেলা,
নিস্তব্ধতায় লুকিয়ে পড়া চাঁদ,
এক এক করে সবাই কে জিজ্ঞেস করলাম,
সবাই বললো তুমি আসবে,
কেবল তুমি ছাড়া।।

Comments

Leave a Reply

Is this your new site? Log in to activate admin features and dismiss this message
Log In