ছাদ আর একা নেই।
তবু নেই কোনো কোলাহল,
যেনো এক আদিম অরণ্যের শূন্যতা চারিদিকে।
সিগারেট জলছে আজও,
পুড়ছে না শুধু মন,
হৃদয়ের একলা কোন,
আর যেন প্রাগৈতিহাসিক সেই ভালোবাসা।
আসে যায় অনেকেই,
প্রেম শুধু আসেনা,
মন যেন মানেনা,
তুমি নেই,
যেনো কখনোই ছিলে না।
অথচ দুনিয়া,সমাজ,
যুদ্ধের সাজ,
সব ফেলেও ভালোবেসেছি আজ।
কে ভাঙ্গে হৃদয়,
কে যে জুড়ে দেয়,
এই পুরনো হিসেব আর যেন মেলেনা।
ছাদ আর একা নেই

Leave a Reply