অপেক্ষা
~~ অয়না (তিতলি)
মুখে আমার বয়সের বলিরেখা,
বিস্মৃত তোমার নাম,
ভুলিনি শুধু, রাতজাগা, স্বপনের চুম্বন।
আজীবন অপেক্ষারত অবিরাম,
তাও তুমি আসনা,
ভালোবেসে ডাকনা,
আমি যে অনন্ত অপেক্ষার বলি,
সে কথাই বোঝনা।
(কেন সহি এ যাতনা, আমি চিরকাল?)
চোখ বন্ধ করে, গোটা দুনিয়াটা ভেঙে পড়ে,
খুললে আবার ফিরে পাই,
আছো যেন, মনের অগোচরে,
তবে কি, তুমি মস্তিষ্ক-প্রসূত কোনো চেতনা?
ফিরবো বলে ফেরনা,
বল বটে, তবে, কেনো তুমি আসনা?
আজ একটা সিলভিয়া প্লাথ (Sylvia Plath) এর কবিতা ভাবানুবাদ এর চেষ্টা করলাম। এখানে নিচে Mad Girl’s Love Song er অংশবিশেষ দিলাম। এই কবিতার উপর ভিত্তি করেই আজকের লেখা। পুরো কবিতাটা করলাম না। তাতে অনেক সময় লাগে, তাছাড়া Plath এর আরো কিছু কাজ না পরলে ওঁর লেখার ধরন বোঝা কঠিন।
Sylvia Plath (1932-1963), মার্কিন লেখিকা এবং কবি, 30 বছরের জীবনের বেশিটাই মানসিক অবসাদে ভুগেছেন, সুইসাইড করেছিলেন বলে শোনা যায়। তবে নিজের স্বামীর সাথে সম্পর্ক এবং তাঁর মৃত্যু এখনো মার্কিন সাহিত্য জগতের বেশ বিতর্কিত এক অধ্যায় । মরণোত্তর Pulitzer পুরষ্কার পেয়েছেন কবিতা রচনাবলীর জন্যে। সব থেকে বিখ্যাত কাজের মধ্যে উল্লেখযোগ্য “Ariel”, “The Collosus and other poems”.
এছাড়া আধা-আত্মজীবনীমূলক উপন্যাস,”The Bell Jar”, মৃত্যুর পর প্রকাশিত হয়। 1950-60 সালের আমেরিকান “Confessional Poetry” অর্থাৎ “স্বীকারোক্তি কবিতা”র এক অন্যতম উজ্জ্বল নক্ষত্র Sylvia Plath. ফেমিনিস্ট আইকন ও বটে। ছোটবেলা থেকে ফেমিনিস্ট আইকন (Feminist Icon) হিসাবেই ওনার কাজের সাথে পরিচয়, এইসব কবিতার প্রকারভেদ, “genre”, সম্প্রতি কালে জানতে পেরেছি।
ওনার লেখা মন ছুঁয়ে যায়। যারা অপেক্ষা করে থাকে, ভালোবেসে, ভালোবাসা পায়না, তাদের কষ্ট ওনার এই কবিতায় ধরা পড়ে। সেরকমটা ভেবেই আজকের লেখা।



Leave a Reply