ভুলে যাওয়া

হৃদয়! শুনছো?
আমরা ভুলবই ওকে!
তুমি আর আমি, আজ রাতে।
তুমি ওর ছোঁয়ার উষ্ণতা ভুলো।
আমি ওর দেওয়া আলো।
তোমার হয়ে গেলে,
দয়া করে বলো,
করি আমার ভুলে যাওয়ার সূচনা।
হৃদয়! দোহাই তোমার,
বিলম্ব কোরোনা।
যত দেরি করো, তত মনে পরে,
বড় কঠিন এ মনোবেদনা।

মার্কিন কবি, Emily Dickinson এর লেখা Heart! We will forget him!

আজ অনুবাদ করলাম Emily Dickinson এর লেখা “Heart! We will forget him!“। এটাকে আমার প্রথম একদম সঠিক অনুবাদ বলে ধরতে পারেন।

মার্কিন সাহিত্যের বহুল প্রচারিত নাম Emily Dickinson. দুর্ভাগ্যবসত, তাঁর নিজের জীবনকালে মাত্র, 7টা কবিতা ছাপা হয়েছিল তাও অনামে (anonymously)। আসলে, পৃথিবীর অধিকাংশ মহিলা কবি এবং লেখিকাদের সাথে বারেবারে এটাই হয়ে এসেছে। কখনো স্বামীর নামে, কখনো পুরুষ ছদ্মনামে, কখনো বা নাম ছাড়া কবিতা ছাপাতে বাধ্য করেছেন প্রকাশকরা। এরকমটা আগেও শুনেছি যে দুনিয়ার ইতিহাসে যত এরকম স্রষ্টার নামহীন কবিতা পাওয়া যায় তার অধিকাংশই মহিলাদের লেখা।

Emily Dickinson এর কবিতা বিশ্ব সাহিত্যে এক অমূল্য রত্ন। 1955 সালে, Thomas.H. Johnson, ওনার কবিতা পুনরাবিষ্কার ( re-discovered) করেন এবং “The Poems of Emily Dickinson” নামক, ওনার লেখা 1775 কবিতার বই ছাপা হয়।

ওনার আরো অনেক লেখা অনুবাদ করার ইচ্ছা রাখি ভবিষ্যত এ। সম্প্রতি, নিচে দেওয়া বই টা কিনেছি। ওনার লেখা বাছাই করা,100 কবিতার একটা কাব্য সমগ্র।

100 selected poems of Emily Dickinson, by Fingerprint Classics.

Comments

Leave a Reply

Is this your new site? Log in to activate admin features and dismiss this message
Log In