1.
অনেক কিছুই পাওয়া হলনা।
অনেক না পাওয়া জমে গিয়ে,
পরে আছে শুধু, দ্বিধা আর ছলনা।
পাহাড় হলো না,
সমুদ্র, সুচেতনার চেয়েও বহু দূরে,
অনেক সংগ্রামের পরেও, দিন বদল হল না।
নিবিড় অরণ্যে প্রেমিকের ভালোবাসা,
আর তোমার চোখে, আমার জন্যে অপেক্ষার ভাষা,
কোনোটাই দেখা হলো না।
নাহ্! প্রায় কিছুই তো পাওয়া হল না।
2.
শোনো, তবে বলি,
যদি এভাবেই চলে,
প্রেম হবে, তবে, না বলে।
লুকিয়ে ভালোবাসিনি কখনো,
আবারো জানবে সবাই।
চলবে না ফিরিয়ে দেওয়া তখন,
মানিনা সে নির্বাসন।
শুধু তোমার ঠোঁটে রাখবো আমার ঠোঁট,
সব নিশ্চুপ যখন।
সব না পাওয়ার হিসেব করে নেবো,
প্রেম হলে হবে, ভুল আমার অভ্যেস,
যদি তোমার জন্যে মরি,
মরে গিয়ে সুখি হব ভেবে,
যে তোমার ঠোঁটে ঠোঁট রেখেছিলাম সেদিন।
Leave a Reply