নিঃশব্দ প্রেম

এই নিঃশব্দ প্রেম আর নয়।
যদি ভালোবাসো তবে ফিরে এসো,
এই অনুরোধ আর নয়।
কাছে আসার, পাশে থাকার অনুরোধ আর নয়।
যা গেছে তা যাক এই নিঃশব্দ ভালোবাসা আর নয়।
নতুন করে খুঁজবো না আমি, খুঁজিনি অনেকদিন, নতুন কোনো ভালোবাসার ডাকে সারা দিইনি আমি,
প্রেমিক বহু আসে আর যায়,
নিঃশব্দ ভালোবাসা আঁকড়ে ,
পড়ে থাকি বিছানায়।
কষ্ট হয়, মজে থাকি না-পাওয়ায়,
দিন বদলায়, মাস বদলায়,
সব কেমন পাল্টে পাল্টে যায়।
আমি তবুও আঁকড়ে ধরে নিঃশব্দ ভালোবাসা,
পড়ে থাকি বিছানায়।
তবে এই নিঃশব্দ ভালোবাসা আর নয়।
কাছে এসে ভালোবেসে, পাশে থেকে ভরসা দেওয়ার অনুরোধ আর নয়।
সে সব পুরনো কথা, পুরনো ব্যথা, না-পাওয়ার উপাখ্যান আর নয়।
যা গেছে তা যাক, এই নিঃশব্দ প্রেম আর নয়।

The featured picture was not taken by me and has been collected from my friend Mr. Saptarshi Chaudhuri.

Comments

Leave a Reply

Is this your new site? Log in to activate admin features and dismiss this message
Log In