নিম্নচাপ

আমার আকাশটাকে আজ নিম্নচাপে ভুগতে দাও।
ওর বুকে আজ মেঘ এসে জমে আছে,
ওদের জমতে দাও।
ভারী বর্ষা হবে, বিদ্যুৎ চমকাবে খুব,
গুরু গুরু মেঘ গর্জাবে বহুবার..
তবুও এ হতে দাও।
আমার আকাশটাকে, আজ নিম্নচাপে ভুগতে দাও।
এখানে মেঘ বারো মাস চরেনা,
পড়াঙমুখ সবুজ নালিঘাস দুয়ার চেপে ধরেনা।
চারিদিকে শুষ্ক সব, মরুভূমির মত ধুধু প্রান্তর,
মাঝে মাঝে পাবে কিছু পুরনো স্মৃতি আর দুঃখের কঙ্কাল,
পেলেও পেতে পারো কিছু না-পাওয়ার পচা গলা লাশ,
তবু বেশিটাই খালি খালি, শুধু বালি আর বালি,
শুষ্ক শুকনো সব।
এ মরুভূমিতে মরুদ্যান নেই,
রাস্তা হারায় না কোন ক্লান্ত পথিক, ভ্রান্ত হয়না কেও।
কোনো রোমাঞ্চ নেই, শিহরণ নেই,
কেউ গানও লেখে না, কোনো সুন্দরী রমণীর নুপুর বাজেনা ওই বালুকার মাঝে।
হয়তো সেজন্যই বেশিটাই খালি খালি,
কেবল বালি আর বালি,
মৃত ক্ষত শব, চারিদিকে।
তাই আজ ওর বুকে মেঘ এসে জমেছে যখন জমতে দাও।
যদি খুব বর্ষা হয়, বিদ্যুৎ চমকায়,
যদি ভীষন মেঘ গর্জায় বহুবার,
তবুও এ হতে দাও।
হয়তোবা জল জমবে কোনো পাথরের মাঝে,
কোনো উদ্যান সৃষ্টি হবে,
হয়তো কিছু, সবুজ চিকন ঘাস গজাবে,
কিছু ফুলগাছ, কিছু ফল গাছ,
তাহলে আবার পাখি আসবে, মরুভূমিতে শোনা যাবে কলতান,
ছোট ছোট আরো জীবন জন্ম নেবে ওই জল আর হাওয়ার ভরসায়,
তারপরই আসবে কোন ক্লান্ত ভ্রান্ত পিপাসার্ত পথিক,
হারিয়ে যাবে ওই মরুভূমিতে।

Comments

Leave a Reply

Is this your new site? Log in to activate admin features and dismiss this message
Log In